---Advertisement---

বিশ্রামের দিন শেষ! এবার নরওয়ে ছুটবেন অভিষেক! হঠাৎ কী এমন হল তৃণমূলের যুবরাজের?

November 9, 2024 11:47 PM
---Advertisement---

হাতে আছে আর মাত্র কটা দিন। তারপরেই নরওয়ের মাটিতে পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের অপারেশনের পর দিন কয়েক বিশ্রাম নিয়েই রীতিমতো ময়দানে নেমে গিয়েছেন তৃণমূলের যুবরাজ। এবার ডায়মন্ড হারবারের সংসদের আসন্ন নরওয়ে সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নরওয়ের অসলোতে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ১৭ থেকে ২২ নভেম্বর অর্থাৎ ৬ দিন ধরে ওই কর্মসূচি চলবে। ‘দ্য রয়্যাল নরউইয়ান এম্ব্যাসি (Norwegian EmbassY)’ ও রাষ্ট্রসঙ্ঘের (মহিলা) পক্ষ থেকেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

সূত্রের খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য রাজনীতি সহ সব ক্ষেত্রে মহিলাদের সমান অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার কথাই আলোচিত হবে ওই বক্তৃতায়। নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরাও সেখানে হাজির থাকবেন। সেখানে নরওয়ের সংসদের প্রতিনিধি ও সেখানকার বিভিন্ন সরকারি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে মত বিনিময় হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now